1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ৪০ টি মন্ডপে অষ্টমীতে উৎসব মূখর দূর্গাপূজা, তৎপর আইনশৃংখলা বাহিনী

  • আপডেটের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৭৭ দেখা হয়েছে

 

জহিরুল ইসলাম লাল : :

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪০টি পূজা মন্ডপে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গা পূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

আজ ৩ রা অক্টোবর রোজ সোমবার সরেজমিনে ঘুরে জানাযায়, একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলায় এবার ৪০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
জগন্নাথপুর পৌরসভায় ছয়টি, কলকলিয়া ইউনিয়নে তিনটি, পাটলী ইউনিয়নে দুটি, মীরপুর ইউনিয়নে সাতটি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে তিনটি রানীগঞ্জ ইউনিয়নে সাতটি, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে একটি, আশারকান্দি ইউনিয়নে পাঁচটি পাইলগাঁও ইউনিয়নে ছয়টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ১লা অক্টোবর ভোর ৬ টা থেকে মহাষষ্ঠীর মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু হয়।
হিন্দু ধর্মালম্বী সহ অন্যান্য ধর্মের বিভিন্ন বয়সী মানুষের পদচারনায় মণ্ডপ এলাকাগুলি মূখরিত হয়ে উটে।
শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন মন্ডপ গুলোতে।

উৎসবে আগত হিন্দু ধর্মালম্বীরা মায়ের আর্শীবাদ লাভের আশায় পূজাঅর্চনায় ব্যস্ত রয়েছেন। আর অন্যান্য ধর্মাবলম্বীরা পূজা দেখার পাশা-পাশি মণ্ডপ পার্শ্ববর্তী মেলায় শিশু-কিশোর এমনকি নিজের জন্য রকমারি মালামাল ক্রয় করতে দেখা যায়। হিন্দু ধর্মালম্বীরাও মেলায় মালামাল ক্রয় করছেন এবং ঘুরে বেড়াচ্ছেন।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী ও সাধারণ সম্পাদক প্রদীপ সুত্রধর বলেন, উপজেলা ব্যাপী শান্তিপূর্ন পরিবেশে দূর্গাপুজা উদযাপিত হচ্ছে।
জগন্নাথপুর পৌরসভায় ৬টি, কলকলিয়া ইউনিয়নে ৩ টি, পাটলী ইউনিয়নে ২ টি, মীরপুর ইউনিয়নে ৭টি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ৩ টি, রানীগঞ্জ ইউনিয়নে ৭টি, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ১ টি, আশারকান্দী ইউনিয়নে ৫ টি এবং পাইলগাঁও ইউনিয়ন এর ৬টি মণ্ডপ রয়েছে।
১লা অক্টোবর সকাল ৬ টা থেকে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সার্বজনীন শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।
৫ই অক্টোবর দেবী বিসর্জন এর মধ্য দিয়ে পূজা শেষ হবে।
তারা আরো বলেন, শারদীয় দূর্গাপূজা উদযাপনে আইন শৃঙ্খলা বাহিনী সহ সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা পাচ্ছি। শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ৪০টি মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে।

এদিকে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ বিলবোর্ড ও ফেইসবুকে শুভেচ্ছা সহ সামাজিক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন ধর্মের সর্বস্থরের নেতৃবৃন্দ মন্ডপে মন্ডপে শুভেচ্ছা বিনিময় করছেন।

এবিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক পুলিশ ও আনসার নিয়োজিত রয়েছে । পূজা উপলক্ষে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
সর্বক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD