1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামীলীগের চুড়ান্ত প্রার্থী আকমল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৭৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার ( ৪ অক্টোবর) যাছাই বাছাই পূর্বক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের নাম চুড়ান্ত করা হয়।

গত ক’দিন ধরে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা ঢাকায় অবস্থান করে জোর লবিং চালিয়ে যান।
ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে মনোনয়ন বোর্ডের সদস্যদের সাথে দেখা করে নিজেদের অবস্থান জোরালো ভাবে উপস্থাপন করেন।

৬ অক্টোবর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন হওয়ায় দলীয় মনোনয়ন চুড়ান্ত করতে ঢাকায় মনোনয়ন বোর্ডের সদস্যদের দ্বারস্থ হন মনোনয়ন প্রত্যাশীরা।
তবে আজ ৪ অক্টোবর মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চুড়ান্ত হওয়ায় অন্যান্য প্রার্থীদের হতাশার চাপ এখন বিরাজমান।

উল্লেখ্য: ৫ বছর মেয়াদ পূর্তিতে গত ৬ জুন উপজেলা নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনু্যায়ী ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ১৫ জুন প্রার্থী তালিকা প্রস্তুত করতে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ এক জরুরি সভার আয়োজন করে।
আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ৫ জনের নাম জেলা আওয়ামীলীগের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ সভাপতি হারুন রাশীদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর সহ ৫ জনের নাম পাঠানো হলেও তালিকা থেকে বাদ পড়েন সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, চলতি বছরের ৬ জুন ঘোষিত প্রথম তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার কথা থাকলেও বন্যার কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করা হলে গত ২০ সেপ্টেম্বর পুনরায় তফসিল ঘোষণা করা হয়।

দ্বিতীয় তফসিল অনু্যায়ী ৬ অক্টোবর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন এবং ২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD