1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ডাঃ মধুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন : ফেইসবুকে ঝড়

  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৫৯ দেখা হয়েছে

 

জহিরুল ইসলাম লাল ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে পৌর পয়েন্টে
উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সিনিয়র সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে জগন্নাথপুরের বাসিন্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধরের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান।

এদিকে মিথ্যা মামলার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে।
জনসাধারন ডা. মধু সুধন ধরের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেইসবুকে পোস্ট করেন ।

প্রতিবাদে তারা লিখেন, দিন-রাত কাজ করে যাচ্ছেন গরিব, দু:খী, মেহনতী মানুষের ডাক্তার মধু সূধন ধর।
জগন্নাথপুর হাসপাতালে প্রথম এই ডাক্তারের মাধ্যমে সিজার কাজ শুরু হয়ে এখনও চলমান আছে।
একজন ভাল মানুষকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে মামলা করা ঠিক হয়নি।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের আব্দুল হামিদ (৫০) শ্বাসকষ্ট নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
পরদিন রাত ১২ টার দিকে আব্দুল হামিদ মারা যান।
পরে ওই রোগীর স্বজনেরা নার্স ও চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ করেন।

এর প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ড অর্থপেট্রিক রাজিব পালকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে নার্স তাহমিনা বেগমের দায়িত্বে অবহেলার কথা উল্লেখ করে ১৪ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ওই তদন্ত প্রতিবেদন পাঠানো হয়।

এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তির স্বজনেরা সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।
মামলাটি বর্তমানে সুনামগঞ্জ পি বি আই এ তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD