1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়ন দাখিল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩১৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে জগন্নাথপুর নির্বাচন কার্যালয়ে, রিটার্নিং অফিসার ও সিলেট জেলা নির্বাচন অফিসার মোঃ শুকুর মাহমুদ মিয়ার নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

এ পর্যন্ত চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এরমধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কেউ কেউ (বুধবার ৫ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানের কাছেও তাদের মনোনয়ন দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন (আ. লীগ), সৈয়দ তালহা আলম (জমিয়ত), আব্বাস চৌধুরী লিটন (স্বতন্ত্র) ও মুক্তাদির আহমদ মুক্তা (স্বতন্ত্র) হিসাবে মনোনয়ন দাখিল করেন।

ভাইস চেয়ারম্যান পদে জয়দ্বীপ সূত্রধর বিরেন্দ্র , সৈয়দ তুহেল মিয়া, আব্দুল মতিন লাকি, আবুল হোসেন লালন, মোঃ সালেহ আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে , সুফিয়া খানম সাথী, সেলিনা বেগম ও রিনা বেগম তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঘোষিত নির্বাচনী তফশীল অনুযায়ী ১০ অক্টোবর মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও ২ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৯ হাজার ৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩ শত ২৩ জন, মহিলা ভোটার ৯৩ হাজার ৭ শত ১৬ জন।
তবে নির্বাচন অফিস জানিয়েছে, ভোট হবে ইভিএমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD