1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

প্রতিদিনের তীব্র যানজটে নাকাল জগন্নাথপুরবাসী

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩০৯ দেখা হয়েছে

 

জহিরুল ইসলাম লাল ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীতে অবস্থিত একমাত্র প্রধান ব্রীজটি তুলনামূলকভাবে প্রস্ত আকারে কম হওয়ায় এবং বিকল্প কোন ব্যবস্থা না থাকায় বেশিরভাগ সময় যানজট লেগেই থাকে।

এরশাদ সরকারের আমলে নির্মিত প্রাচীণ এই ব্রীজটি এখন ঝুঁকিপূর্ণও বটে।

যদিও ইতিমধ্যে এই ব্রীজটি ভেঙ্গেঁ আধুনিক একটি ব্রীজের অনুমোদন হয়ে নতুন ব্রীজ এখন কাজ শুরু হওয়ার অপেক্ষায়।
এই ব্রীজটি চলাচলের একমাত্র প্রধান ব্রীজ হিসাবে পরিচিত।

উক্ত নদীর উপর নির্মিত পাশ্ববর্তী ডাকবাংলো রোডের সেতু কয়েক মাস পূর্বে দেবে যাওয়ায় অনুপযোগী সেতু হিসাবে চলাচলে নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

মুলতঃ এই ডাকবাংলো রোডের সেতুটি বন্ধ থাকায় প্রধান এই ব্রীজে সর্বসাধারনের চলাচল ও সকল প্রকার যানবাহন চলাচলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তবে ডাকবাংলো সেতু সংস্কার বা নির্মানেও নেয়া হচ্ছেনা কোন কার্যকর প্রদক্ষেপ।

 

এদিকে একমাত্র ব্রীজ থাকায় সারাদিন ও রাতের বেলায় লেগে থাকে যানজট।
ব্রীজ এলাকায় দীর্ঘ যানজট নিরসনে নেই কোন প্রদক্ষেপ।
দিনের ঘন্টায় ঘন্টায় নিয়োজিত ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। অনেক সময় যানজটের কবলে পড়া অনেক যাত্রী ও চালকদেরকেও শৃংখলার কাজে সহযোগিতা করতে দেখা যায়।

দিন যতই যাচ্ছে, যানজট তত তীব্র আকার ধারণ করছে, সচেতন মহলের দাবী ডাকবাংলো রোডের সেতু সংস্কার বা বিকল্প ব্যবস্থার মাধ্যমে চালু হলে প্রধান ব্রীজে যানজটের চাপ অনেকটা কমে যাবে।

আর অনুমোদিত প্রধান ন্রীজ নির্মানেও আগে থেকেই বিকল্প ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নিতে হবে কতৃপক্ষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD