1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে অবৈধভাবে সড়কে বাস পার্কিং : যানজট সহ দূর্ঘটনার আশংকা

  • আপডেটের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪২৭ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থায়ী কোন বাসস্ট্রেন্ড না থাকায় অবৈধভাবে সড়কে গাড়ী পার্কিং এর কারনে যানজট সহ দূর্ঘটনার আশংকা রয়েছে।

প্রতিদিন বাসস্টেশন এলাকায় সড়কের মধ্যে এসব বাস রাখা হয়। ফলে প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। বিশেষকরে সড়কে বাস দাড় করিয়ে ধূয়া মুছার কাজ করেন হেলপাররা, এসব কারণে সড়কে জনসাধারণ ও অন্যান্য গাড়ী চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে জনসাধারণকে।

আজ (৯ অক্টোবর) রাত ৯ টায় জগন্নাথপুর সিলেটি বাসস্ট্যান্ড এলাকার জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় গেটের সামনে
প্রতিদিনের ন্যায় সড়কে ৩ টি বাস গাড়ী দাঁড় করিয়ে গাড়ী ধুয়া মুছার কাজ করছে হেলপাররা। যার কারনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিয়মনীতি না মেনে জন-প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও দেখার যেন কেউ নেই।

এদিকে সিলেটি বাসস্ট্যান্ডের ন্যায়, সিএ মার্কেটে অবস্থিত সুনামগঞ্জী বাসস্ট্যান্ডের বেলায়ও একি চিত্র।

জনসাধারণের অভিযোগ, প্রতিদিন সিলেটি ও সুনামগঞ্জী বাসস্ট্রেশনের মেইন সড়কে গাড়ী দাঁড় করিয়ে রাখা হয়। যার কারণে গাড়ী ও জনসাধারণ চলাচল করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তাছাড়া সড়কে গাড়ী দাঁড় করিয়ে ধুয়া মুছা করায় রাস্তায় পানি ও কাঁদা জমে থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণসহ স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

যানজট নিরসন ও দূর্ঘটনা রোধে সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং না করার জন্য আইনি প্রদক্ষেপ গ্রহনে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগী জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD