1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরের একওয়ান হত্যায় লিবিয়ার দালাল আলী হোসেনের মা-বাবা পুলিশের খাঁচায়

  • আপডেটের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩২৯ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মানবপাচারকারী চক্রের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানাপুলিশ।

তারা হলেন- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের লিবিয়ার মাফিয়া ঘাতক দালাল আলী হোসেনের বাবা আবুল মিয়া (৫০), তার মা আছমা বেগম (৪০)।

সোমবার (১০ অক্টোবর) ভোরে জগন্নাথপুর থানা পুলিশের একটি বিশেষ দল সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা, ব্যাংকের চেক বই, এটিএম কার্ড, সাতটি মোবাইল ফোন ও পাসপোর্ট সহ এই দম্পত্তিকে আটক করে।

জানা গেছে, ২০২১ সালের মার্চে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধর পাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে একওয়ান ইসলামকে ইতালি পাঠানোর জন্য মৌখিকভাবে ১৯ লাখ টাকা চুক্তি করেন এই দম্পতি।

চুক্তি মোতাবেক আসামিদের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা নেন মামলার বাদী তরিকুল ইসলাম। পরে একওয়ানকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় অবস্থানরত ওই দম্পতির ছেলে মাফিয়া দালাল আলী হোসেন ও তার আত্মীয় সালেহ আহমদের কাছে পাঠিয়ে দেয়।

তখন বাদী তার ছেলের সঙ্গে কথা বলে জানতে পারেন, সে লিবিয়ায় আছে এবং অনেক কষ্টে দিনযাপন করছে।

একওয়ান লিবিয়ায় থাকাবস্থায় মানবপাচার কারীদের নির্মম নির্যাতনে চলতি বছরের ১৬ জুন একওয়ান নির্মমভাবে মারা যায়।

২৯ সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে পাঠানো হয়। এ ঘটনায় একওয়ানের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে ৩ অক্টোবর জগন্নাথপুর থানায় মানবপাচার আইনে আবুল মিয়া (৫০), আছমা বেগম (৪০), ছেলে লিবিয়া প্রবাসী আলী হোসেন (২৫), আত্মীয় সালেহ আহমদকে (৪৫)কে আসামি করে মামলা দায়ের করেন।

ওই মামলায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়।
তবে মাফিয়া দালাল আলী হোসেন ও তার আত্মীয় সালেহ আহমদ বিদেশে অবস্থান করায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। লিবিয়া থাকা আসামিদের গ্রেফতার করতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD