1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৫৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ (১৮ অক্টোবর) মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ ১৩ জন প্রার্থীর মধ্যে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
চেয়ারম্যান পদে যারা প্রতীক পেলেন তাঁরা হলেন আওয়ামীলীগ দলীয় প্রার্থী আলহাজ্ব আকমল হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান (মোটরসাইকেল),

সতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা (আনারস), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া) ও জমিয়াতে উলামায়ে ইসলামের প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ)
ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা),
যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল) বিএনপি নেতা আব্দুল মতিন লাকি (টিয়া পাখি), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক), সহ সভাপতি সালেহ আহমদ (চশমা)
এছাড়া সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিনা বেগম (কলম), সুফিয়া খানম সাথী (ফুটবল) ও সেলিনা বেগম (হাঁস)।

প্রতীক বরাদ্দ উপলক্ষে আয়োজিত সভায় আচরণ বিধিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রার্থীদের সাথে খোলামেলা আলোচনা করেন দায়িত্বরত কর্মকর্তারা।

একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD