1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্বাস চৌধুরী লিটনের আনুষ্ঠানিক প্রচারণা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৪৬৩ দেখা হয়েছে

 

জহিরুল ইসলাম লাল ::

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠন ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্বাস চৌধুরী লিটন আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
আজ (১৮ অক্টোবর) মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তার ঘোড়া মার্কার সমর্থনে প্রচারণা চালান।
এ সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক ঘোড়া মার্কার প্রচারণায় অংশ নেন।

এদিকে বিকাল ৪ টায় জগন্নাথপুর সিলেটি বাসস্ট্যান্ডের আল ফারুক ম্যানশনে তাঁর নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, দেশ ও নাড়ীর ঠানে দেশের মাটিতে আমি বার বার ছুটে আসি।
জনসেবাকে আমি ইবাদত বলে মনে করি। মানুষের জন্য কিছু একটা করে যেতে পারলেই নিজের মনে আত্মতৃপ্তি পাবো।

জনগণের ভালবাসার কারণে আমি অনেক কঠিন সমস্যার মুখোমুখি হয়েও নতুন জীবন পেয়েছি। মানুষের ভালবাসা পেলে তাদের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই।

তিনি আরো বলেন, আমার পূর্বপুরুষেরা মানুষের জন্য কাজ করে গেছেন। আমার মামা অধ্যাপক আবু খালেদ চৌধুরী ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের দুই দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান।

তাদের ন্যায় আমিও মানুষের সেবায় সব সময় নিয়োজিত থাকতে চাই।
তিনি তার উন্নয়নের মার্কা ঘোড়া প্রতীকে ভোট দেয়ার জন্য সর্বস্থরের ভোটারদের প্রতি অনুরোধ জানান।

এসময় কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে তিনি তার নিজ এলাকা নয়াবন্দর বাজারে গণসংযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD