1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সাংবাদিক শাহীনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদসভা

  • আপডেটের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৭০ দেখা হয়েছে

 

মো: আব্দুল শহীদ সুনামগঞ্জ ::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটানপাড়া এলাকায় সাংবাদিক শাহীনের উপর একাধিকবার সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ‍্যাড. সামছুন নাহার বেগম শাহানা রব্বানী,

দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিজন সেন রায়,
সহ-সভাপতি রওনক বখ্ত, সাংবাদিক হিমাদ্রী শেখর ভদ্র, আল হেলাল, জসীম উদ্দিন, মো আব্দুল শহীদ, এ.কে কুদরত পাশা,
জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লাল, দৈনিক চলমান বাংলাদেশ অনলাইন র্পোটালের সম্পাদক প্রকাশক এম মাহফুজুর রহমান সজিব, আমিনুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হোসাইন আহমদ শাহীনের উপর বার বার সন্ত্রাসী হামলা করছে আপ্তাব গংরা।
এটা কখনো মেনে নেওয়া যায়না।

বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD