স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক থেকে হারিয়ে যাওয়া স্কুল ছাত্র সালমানের
শখের বাই সাইকেলটি জগন্নাথপুর থানার ওসি মোঃ মিজানুর রহমানের অক্লান্ত প্রচেষ্ঠায় উদ্ধার করা হয়েছে।
সাইকেলটি পেয়ে শিক্ষার্থী সালমান আনন্দে আত্মহারা।
জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের কামাল হোসেনের ছেলে ও আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সালমান হোসেন প্রতিদিনের ন্যায় গত ১৬ অক্টোবর স্কুলে আসে, তার বাই-সাইকেলটি স্কুলের সামনের সড়কে রেখে ক্লাসে চলে যায়।
স্কুল শেষে সে দেখতে পায়, রেখে যাওয়া স্থানে তার বাইসাইকেলটি নেই । তখন সে তার বাইসাইকেলের জন্য কান্নাকাটি শুরু করে ।
এ বিষয়টি জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নজরে পড়লে তিনি সাইকেলটি উদ্ধার করে স্কুল শিক্ষার্থী সালমানের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেন।
একপর্যায়ে তিনি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চুরি হওয়া বাই সাইকেলটি হবিগঞ্জের নতুন বাজার এলাকা থেকে উদ্ধার করেন।

পরে সাইকেলের প্রকৃত মালিক সালমানের হাতে বাইসাইকেলটি বুঝিয়ে দেওয়া হলে, স্কুল ছাত্র সালমান খুবই আনন্দিত হয়।
এ সময় তার মুখে হাসির ঝলক দেখা যায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বাচ্চা ছেলের জন্য তার এই বাই সাইকেলটি অনেক কিছু। অসাধারণ পরিকল্পনায় বাই সাইকেলটি উদ্ধার করে সাইকেলের মালিক শিক্ষার্থী সালমান হোসেনের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
সাইকেল পেয়ে সালমান অনেক আনন্দিত হয়েছে। তার হাসিই আমাকে আনন্দ দিয়েছে ।
জগন্নাথপুর পৌর শহরে বসানো সিসিটিভির কারণেই মূলত এই পরিকল্পনা কাজে লাগানো সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, আমি থানায় আসার পর অপরাধ প্রবনতা রোধে জগন্নাথপুর পৌর শহরকে সিসিটিভির আওতায় আনার চেষ্টা করি।
সিসিটিভি বসানোর কারনেই এখন পৌর শহর অনেকটা নিরাপদ।
Leave a Reply