1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের হলফনামায় অজানা রহস্য

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৬৭৪ দেখা হয়েছে

 

জহিরুল ইসলাম লাল ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর দাখিলী হলফনামায় অজানা রহস্য বেড়িয়ে এসেছে।

এদের মধ্যে একজন স্বশিক্ষিত ও চারজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচ এস সি, ও এম এ ।
তবে একজনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলাসহ চারটি মামলা রয়েছে ।
স্ব স্ব প্রার্থীদের হলফনামা পর্যালোচনায় এমন তথ্য বেড়িয়ে আসে।
নির্বাচনে দাখিলকৃত হলফনামা পর্যালোচনায় দেখা যায়, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আকমল হোসেনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি, তিনি পেশায় একজন ব্যবসায়ী।
আয়ের উৎস ধরা হয়েছে কৃষি খাতে ও অন্যান্যভাবে আয় ৩ লাখ ৬০ হাজার টাকা,নগদ টাকা ৯ লাখ ৮০ হাজার, জমা রয়েছে ২০ হাজার টাকা।

বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আতাউর রহমানের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, পেশায় তিনিও ব্যবসায়ী, আয়ের পরিমান ৬ লাখ টাকা, নগদ ৩০ হাজার টাকা দুইটি ডিপোজিট সহ ২১লাখ ৭৪ হাজার ৪০২ টাকা ও একটি গাড়ি ৪৫ হাজার টাকা মূল্য দেখানো হয়।

স্বতন্ত্র প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা শিক্ষাগত যোগ্যতা এম এ, পেশা সাংবাদিক, আয়ের উৎস কৃষি খাত ও সাংবাদিকতা পেশায় আয়ের পরিমান ৪ লাখ ২২ হাজার, নগদ ৪০ হাজার টাকা, জমা দুই লাখ টাকা এবং স্ত্রীর ৫ লাখ টাকা।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী সৈয়দ তালহা আলমের শিক্ষাগত যোগ্যতা এম এ, পেশায় খামার ব্যবসায়ী,আয়ের উৎস কৃষি খাত ও খামার, সব মিলিয়ে আয়ের পরিমান ৯ লাখ ৬০ হাজার টাকা, নগদ ৪ লাখ ৮০ হাজার ৮৭, জমা ২ কোটি টাকা, গাড়ি ২৪ লাখ টাকা, স্ত্রীর স্বর্ণালংকার ২০ ভরি।

তার বিরুদ্ধে মামলা রয়েছে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি এবং সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো দুটি মামলা বিচারাধীন রয়েছে।

সিলেট শাহপরান থানায় দায়েরকৃত একটি জিআর মামলা তদন্তাধীন রয়েছে বলেও তিনি হলফে উল্লেখ করেন।
এ প্রার্থী মোট চারটি মামলার আসামি।

প্রার্থী তালহা আলমের দুটি ব্যাংকে ৫২ লাখ ৯১ হাজার ৫৯১ টাকার লোন ঋণ রয়েছে ।

স্বতন্ত্র প্রার্থী আব্বাস চৌধুরী লিটন শিক্ষাগত যোগ্যতায় তিনি স্বশিক্ষিত, তার পেশা গাড়ি ব্যবসা, আয়ের পরিমান ৩ লাখ ৪২ হাজার জমাকৃত ৩ লাখ ৮৪৩, গাড়ি ২৬ লাখ টাকা।

সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা বলেন, প্রার্থীদের হলফনামায় উল্লেখিত তথ্য সঠিক না হলে প্রার্থীতা বাতিলও হতে পারে।

তবে প্রার্থীদের হলফনামার বিষয়ে যাচাই-বাছাইকালে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে সত্যতা যাচাইপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD