1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

প্রতীক্ষার প্রহর শেষে স্বপ্নের রাণীগঞ্জ সেতু উদ্বোধন হচ্ছে আজ : সাজ সাজ রব

  • আপডেটের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৪৫ দেখা হয়েছে

 

জহিরুল ইসলাম লাল ::

সুনামগঞ্জ জেলাবাসীর স্বপ্নের রানীগঞ্জ সেতু দীর্ঘ প্রতীক্ষার পর আজ (৭ নভেম্বর) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ।
সিলেট বিভাগের অন্যতম এ সেতুটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর ওপর নির্মিত হওয়ায় ঢাকার সাথে যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক হিসাবে দেখছেন জেলাবাসী।

আজ সোমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
প্রায় ১৫৫ কোটি টাকা ব্যয়ে রানীগঞ্জ সেতু নির্মাণের কাজ গত মাসেই শেষ হওয়ায় আজ সোমবার সকাল থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সব ধরনের যানবাহন চলাচল শুরু হবে ।
এমন সংবাদে জগন্নাথপুর উপজেলাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

কুশিয়ারা নদীর ওপর রানীগঞ্জ সেতুর কাজ শুরু হয় ২০১৬ সালের ১১ আগস্টে।
১৫৫ কোটি টাকা ব্যয়ে এ সেতুটি, আড়াই কিলোমিটার সংযোগ সড়ক ও টুল প্লাজার নির্মাণ কাজ শুরু করে চায়না রেলওয়ে ২৪ ব্যুরো গ্রুপ কোম্পানি ২৪ বি, এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এমবিইএল।

প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী ৭০২ দশমিক ৩২ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থ সেতুটির নির্মাণ কাজ ২০১৯ সালের ১০ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা অতিক্রম করে কাজটি প্রায় ৬ বছরে পা রাখে ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জবাসী দাবি করে আসছিলেন, কুশিয়ারা নদীর ওপর একটি সেতু নির্মাণের। তবে প্রতীক্ষার প্রহর শেষে সেতুটি বাস্তবায়ন হওয়ায় সর্বস্থরের মানুষ আনন্দে আত্মহারা ।

সুনামগঞ্জ জেলা শহর থেকে রাজধানী ঢাকায় যেতে প্রায় ৫৫ কিলোমিটার পথ কমে আসবে । এতে সময় বাঁচবে ৩ ঘণ্টা।

এদিকে আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেতুটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।এখন শুধু উদ্বোধনের পালা।

এতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD