1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

এডভোকেট জিয়াউর রহিম শাহীনের ইসলাম বিষয়ে পিএইচ ডি ডিগ্রি অর্জন

  • আপডেটের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩৭৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির অন্যতম সদস্য, জগন্নাথপুরের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ এড. জিয়াউর রহিম শাহীন পিএইচ ডি ডিগ্রি অর্জন করেছেন।

তিনি অ্যামেরিকান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া থেকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর উপর গবেষনা করে ৪.০০ এর মধ্যে ৩.৭৫ পেয়ে পিএইচ ডি ডিগ্রি সফলতার সাথে সম্পন্ন করেছেন।

তিনি আইন পেশায় নিয়োজিত থাকলেও শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা সহ রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
এড. জিয়াউর রহিম শাহিন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের বিশিষ্ঠ শিক্ষাবিদ আলহাজ্ব আব্দুর রহিম মাষ্ঠার এবং আলহাজ্ব নাজমা বেগমের তৃতীয় সন্তান।
তাঁর সম্মান জনক ডিগ্রি অর্জনের পেছনে তার বড় ভাই যুক্তরাজ্যে প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ লুলু মিয়ার বিশেষ অবদান রয়েছে বলে তিনি অকপটে স্বীকার করেন ।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রিয়মূখ এডভোকেট জিয়াউর রহিম শাহিন ডক্টরেট ডিগ্রি অর্জন করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ।
বিবৃতিতে তারা বলেন এ অসাধারণ অর্জন নিসন্দেহে জগন্নাথপুর উপজেলা তথা সুনামগঞ্জ জেলার সুনাম বয়ে এনেছে।

এদিকে সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সুনামধন্য আইনজীবি এডভোকেট জিয়াউর রহিম শাহীন ইসলাম বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করায় এবং ত্যাগের বিনিময়ে অসাধারণ অবদান বয়ে আনার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুরের ডাক এর সম্পাদক ও প্রকাশক মোঃ জহিরুল ইসলাম লাল মিয়া।
তিনি তাঁর এ অবদানকে জগন্নাথপুর উপজেলাবাসীর জন্য একটি অনন্য দৃষ্টান্ত ও গর্বের বিষয় বলেও মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD