1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

মহাদেবপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ

  • আপডেটের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২০৫ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

নওগাঁর মহাদেবপুরে ছাগল চুরির অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার সভাপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মুন্না সরদার ও একই গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মুক্তার হোসেন।
এদের মধ্যে মুন্না সরদার মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে মুন্না ও মুক্তার পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রাম থেকে মোটরসাইকেলে করে একটি ছাগল নিয়ে যাচ্ছিলেন।

এ সময় সেকেন্দার নামের এক সাইকেল আরোহীকে ধাক্কা দেন তারা।
এতে সেকেন্দার পড়ে গিয়ে আহত হন।
পরে স্থানীয়রা মোটরসাইকেল আটকিয়ে দ্রতগতিতে যাওয়ার কারণ জানতে চাইলে তারা জানান, ছাগল নিয়ে হাটে যাচ্ছেন। তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে তারা ইউপি সদস্য আব্দুস সাত্তারকে ফোন করে বিষয়টি জানান।

পরে তিনি ঘটনাস্থলে আসেন। তারা ছাগলটি দক্ষিণ লক্ষ্মীপুর গ্রাম থেকে তুলে নিয়ে হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন বলে জানতে পারেন।
বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে তাদের আটক করে।

ছাগল মালিক জয়নাল হোসেন বলেন, দুপুরে ছাগলটি বাড়ির সামনে বাঁধা ছিল। সে সময় বাড়ির বাইরে কেউ ছিল না। নামাজ পড়ে এসে দেখি ছাগল সেখানে নেই।
পরে জানতে পারি পাশের গ্রামে ছাগলসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি এটা আমার ছাগল।

এদিকে এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিউল আলম ।
আর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব গণমাধ্যমকে বলেন, উপজেলা ছাত্রলীগের একাধিক সাংগঠনিক সম্পাদক রয়েছেন। তাদের মধ্যে মুন্না সরদার একজন।

তবে তিনি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কি-না, তা তাদের জানা নেই। অতীতে তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD