1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সিলেটে প্রতারণার টার্গেট সাংবাদিকরা

  • আপডেটের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২১০ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা যখন ৫টা ৫৭ মিনিট। তখনই দৈনিক সংবাদ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য শাব্বীর আহমদ ফয়েজের মুঠোফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। রিসিভের পর ওপ্রান্ত থেকে বলা হয়- ‘স্যার, আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ফরিদ বলছি।

করোনাকালীন সময়ে ট্রাস্ট থেকে আপনি ১০ হাজার টাকা পেয়েছেন ব্যাংকের মাধ্যমে। এবার আপনার জন্য ৩০ হাজার টাকা বরাদ্ধ হয়েছে।
তবে টাকা নিতে হবে নিতে হবে অনলাইনের মাধ্যমে। সে ক্ষেত্রে আপনার যে কোনো ব্যাংকের এটিএম কার্ড নাস্বারটি আমাদের দিতে হবে।’

ওপ্রান্তের কথা শুনে সাংবাদিক ফয়েজ বলেন- ‘আমার তো কোনো এটিএম কার্ড নেই।’

তখন ফরিদ নামের ওই ব্যক্তি বলেন- ‘আপনার পরিবারের যে কারো কার্ড হলেই চলবে।
স্যার, দ্রুত আমাকে কার্ড নাম্বার দিতে হবে। আমরা সিরিয়াল অনুযায়ী সারাদেশে কাজ করছি।’

বিষয়টি ‘প্রতারণার ফাঁদ’ বুঝতে পেরে সাংবাদিক ফয়েজ বিষয়টি দ্রুত সিলেট জেলা প্রেসক্লাবের ম্যাসেঞ্জার গ্রুপে তুলে ধরেন। পরে ফরিদ নামের ওই ব্যক্তির মুঠোফোন নাম্বারে (১৩১১-২৮৮৬৩৫) জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ কল দিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই প্রতারক লাইনটি কেটে দেয় এবং পরবর্তীতে ওই নাম্বারই বন্ধ করে দেয়।

জানা যায়, কিছুদিন আগেও এভাবে সিলেট জেলা প্রেসক্লাবের কয়েকজন সদস্যকে একটি মোবাইল ফোন নাম্বার থেকে কল করে প্রতারণার চেষ্টা করে প্রতারক চক্র।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ কামনা করছেন প্রতারক চক্রের ‘টার্গেটে’ পরিণত হওয়া সিলেটের সাংবাদিকরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (অতিরিক্ত দায়িত্ব- মিডিয়া) সুদ্বীপ দাস এ বিষয়ে বলেন- যেহেতু একাধিবার সিলেটের সাংবাদিকদের সঙ্গে একই ঘটনা ঘটেছে, তাই প্রেসক্লাবের পক্ষ থেকে অথবা এর মধ্যে যে কেউ একজনের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করে নিলে ভালো।
পরবর্তীতে এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতারক বা এ চক্রকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD