1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

এবার ভূল চিকিৎসার শিকার হলেন চিত্রনায়ক সোহেল রানা

  • আপডেটের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২০০ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট :

এবার ভূল চিকিৎসার শিকার হলেন চলচিত্র জগত কাপাঁনো অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। তাঁর চোখে ভুল চিকিৎসার করা হয়েছে এমন অভিযোগ ছেলের।
গত মাসের শেষ দিকে ঢাকায় চোখের ছানি অপারেশন করিয়েছিলেন সোহেল রানা।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানার চোখে ভুল চিকিৎসা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাশরুর পারভেজ।

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যব্স্থা নেওয়ারও কথা ভাবছেন তিনি।

গত মাসের শেষে ওই হাসপাতালে চোখের ছানি অপারেশন হয়েছিল সোহেল রানার। তারপর জটিলতা দেখা দিলে ফের অস্ত্রোপচারের জন্য তাকে গত ৩০ অক্টোবর সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর গেল সপ্তাহে সিঙ্গাপুর থেকে ফেইসবুকে এক ভিডিও বার্তায় এভার কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তোলেন ছেলে মাশরুর।

তিনি বলেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে বাবার চোখে ছানির সমস্যার জন্য চিকিৎসা করানো হয়েছিল। তারা ভুল চিকিৎসা করেছেন।

এবার সিঙ্গাপুরে অস্ত্রোপচার হয়েছে সোহেল রানার চোখে। তিনি গতকাল দেশে ফেরার কথা রয়েছে।
এভারকেয়ার তাদের কী বলেছিল প্রশ্ন করলে মাশরুর বলেন, “তারা অপারেশন করতে বলে। আমরা চেয়েছিলাম, সিঙ্গাপুরে অপারেশনটা করতে। কিন্তু তাদের চাপাচাপিতে অপারেশনটা করতে হয়েছে।

“অপারেশনের পর অবস্থার অবনতি হয়। পরে আমরা সিঙ্গাপুরে নিয়ে এসেছি। এখানে ডাক্তার দেখে বলেছেন, অপারেশন জরুরি ছিল না।”

সোমবার দুপুরের দিকে সিঙ্গাপুরে মাসুদ পারভেজ সোহেল রানা কয়েক মিনিটের জন্য সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন জানিয়ে মাশরুর বলেন, “এখন বাবা একটু সুস্থ আছেন। আগে বাবা সুস্থ হোক। তারপর দেশে ফিরে আইনজীবীর সাথে কথা বলে হাসপাতালের বিরুদ্ধে আমি লড়ব।“

মাশরুর জানান, প্রতি বছর একবার সিঙ্গাপুরে তার বাবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আগামী মার্চে তাদের সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা ছিল। সিঙ্গাপুরেই চোখের অপরারেশন হলে ভালো হত। তাহলে এই ভুল চিকিৎসার শিকার হতামনা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে, এভারকেয়ার হাসপাতালের জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা বলেন, সোহেল রানার চোখের অস্ত্রোপচার নিয়ে কোনো অভিযোগের তথ্য আমাদের কাছে নেই। বিষয়টি তারা হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেও জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD