1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

দিরাইয়ে মঞ্চের চেয়ার দিয়ে আত্মরক্ষায় আওয়ামী নেতারা, সম্মেলন স্থগিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৫৫ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে চেয়ারকে ঢাল বানিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদসহ কেন্দ্রীয় নেতারা।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলা বিএডিসি মাঠে কেন্দ্রীয় নেতাকর্মীরা মঞ্চে ওঠার পরপরই এ সংঘর্ষ বাঁধে ।

এ সময় মঞ্চেের দিকে ইটপাটকেল ছুড়তে থাকলে ছুড়া ইটপাটকেল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপর আঘাত আনে।
উপজেলা আওয়ামীলীগ সূত্র জানায়, সম্মেলন শুরুর পরপরই বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে আসেন পৌরসভার সাবেক মেয়র ও বহিস্কৃত নেতা মোশারফ মিয়া।
তখন মঞ্চে থাকা অপরাংশের নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষ বাঁধে।
এর পরপরই কেন্দ্রীয় নেতাদের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন মোশারফ মিয়ার সমর্থকরা।
তিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে ।
তবে কেন্দ্রীয় নেতারা এ সময় বসার চেয়ার মাথায় নিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন এবং সভাস্থল ত্যাগে ছুটাছুটি শুরু করেন । পরে পুলিশ এসে তাদের নিরাপদে মঞ্চ থেকে নামিয়ে নেয়।

উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাই বিএডিসি মাঠে হামলার সময় চেয়ার মাথায় নিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছেন কেন্দ্রীয় নেতারা। তবে রক্ষা পাননি অনেকেই।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন সহ ৩ জন সাংসদ ও জেলার সিনিয়র নেতৃবৃন্দ ।

এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং উভয়পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতাল সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপার সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাইদ বলেন, সম্মেলনের পরপরই কিছু ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD