1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

কে হচ্ছেন জগন্নাথপুর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক : দীর্ঘ ৮ বছর পর আজ সম্মেলন

  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৬১ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘ ৮ বছর পর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বুধবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।
সাধারণত ৩ বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও দীর্ঘ ৮ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে বাড়তি আমেজ দেখা দিয়েছে ।
এ উপলক্ষে জগন্নাথপুর পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ বিভিন্ন মহলকে ক্ষমতাসীন আওয়ামীলীগ এর পক্ষ থেকে দাওয়াতনামা দেওয়া হয়েছে।

সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশীরা প্রচার-প্রচারণা সহ জোর লবিং চালিয়ে যাচ্ছেন।
তোরণ, বিলবোর্ড সহ নানাভাবে করে যাচ্ছেন প্রচারণা।
নেতাকর্মীরা মনে করেন, এ সম্মেলনটি অতি গুরুত্বপূর্ণ, কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। এতে করে দলীয় কার্যক্রমকে আরো শক্তিশালী করতে হবে। তবে দীর্ঘ ৮ বছর পর কে হচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তা নিয়েও চলছে আওয়ামীলীগ সহ সর্বমহলে নানা আলোচনা।
উভয় পদে আওয়ামীলীগের একাধিক প্রার্থী থাকায় আনন্দমূখর হয়ে উটেছে এ সম্মেলন ।
সম্মেলনকে ঘীরে গতকাল থেকেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ সকাল ১০ টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি থাকবেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি,
কেন্দ্রীয় আ.লীগের কার্যনির্বাহী সদস্য ডা. মুসফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় আ.লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
এদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন ও সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD