1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে আ.লীগের সম্মেলনে ঘোষিত হয়নি পুর্ণাঙ্গ কমিটি : স্বপদে বহাল সভাপতি ও সম্পাদক

  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৮০ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এখনও পূর্ণাঙ্গঁ কমিটি ঘোষণা করা হয়নি।
দীর্ঘ প্রায় ৮ বছর পর আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় সাংসদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও আওয়ামীলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলয়ের নেতাকর্মীদের মধ্যে পদ পদবি নিয়ে নানা তৎপরতা, কৌশল ও প্রচার প্রচারণায় রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছিলো। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামীলীগের প্রত্যাশিত এ সম্মেলন।
সম্মেলনে নিজ নিজ নেতৃত্ব টিকিয়ে রাখতে পদ প্রত্যাশি নেতারা কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে দৌড়ঝাপ নিয়ে ব্যস্ত থাকলেও অবশেষে অনুষ্টিত কাউন্সিল অনেককেই মলিন করে দিয়েছে। সম্মেলন শেষে চারটি পদে ৪ জনের নাম ঘোষণা করা হয়। তবে এই চারজনের বাইরে পূর্ণাঙ্গ কমিটিতে কারা আসছেন ধুর্মজালে পড়েছেন নেতা-কর্মীরা।
কমিটিতে বর্তমান সভাপতি আলহাজ্ব আকমল হোসেনকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু মিয়াকে সাধারণ সম্পাদকের স্বপদে বহাল রেখে কমিটি ঘোষণা করা হয়। অন্যদের মধ্যে সহ সভাপতি হিসাবে সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসানের নাম উল্লেখ করা হয়।
উক্ত সম্মেলনে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে সম্মেলনের পর সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বর্তমান সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আকমল হোসেনকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকে সাধারণ সম্পাদক করে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটিতে আর কেউ স্থান পাননি।
পরবর্তীতে পূর্ণাঙ্গঁ কমিটি ঘোষণা করা হবে তবে কারা আসবেন অন্যান্য পদগুলোতে তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে।
অনেকেই বলেছেন, অন্যান্য পদে যাহাতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD