স্টাফ রির্পোটার :
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৭জন আহত হয়েছেন। উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামের আব্দুল মজিদ ও একই গ্রামের কমর উদ্দিনের-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরুদ চলে আসছে।
উত্ত ঘটনাকে কেন্দ্র করে, দু-পক্ষের ৭ জন আহত হয়
আহতরা হলেন আব্দুল মজিদ ( ৫৫), কমর উদ্দিন ( ৮০), জাবেদ মিয়া ( ২০), রফিকুল ইসলাম তাজ (৪৫), আয়ফুল বেগম ( ৪৮), কলেজ ছাত্রী রহিমা বেগম (১৯) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাযায়, চিলাউড়া মাঝপাড়া গ্রামের আব্দুল মজিদের বসতঘরটি সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্হ হয়। ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামতের জন্য সরকার কর্তৃক ৫ হাজার টাকা সাহায্য প্রদান করা হয়। গত ১০ নভেম্বর আব্দুল মজিদ সরকারের দেয়া টাকা দিয়ে ঘরটি মেরামত করা অবস্থায় একই গ্রামের রফিকুল ইসলাম তাজ সহ তার লোকজন বাধা প্রদান করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংষর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম তাজকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আব্দুল মজিদ জানান, সংঘর্ষের পর পর প্রতিপক্ষের লোকজন আমার বসত ঘরটিতে তালা লাগিয়ে দেয়। তাছাড়া কমর উদ্দিনের প্রবাসী পুত্র গিয়াস উদ্দিন ফোনে আমাদেরকে প্রানে হত্যার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। যা মোবাইল ফোনে রেকর্ড রয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত ক্রমে আইনগত ব্যবস্হা নেয়া হবে।
Leave a Reply