1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

যশোরের বেনাপোল সীমান্তে ১৬ কেজি স্বর্ণ সহ ২জন বিজিবির হাতে আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২২২ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট :

ভারতে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্তে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি সোনার বার জব্দ সহ ২জনকে আটক করেছে বিজিবি।

বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় বেনাপোলের আমড়াখালি সীমান্ত এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ সোনার বারগুলো উদ্ধার করা হয়।
এ সময় ওমর ফারুক (২৭) ও ফরহাদ হোসেন (৩২)’কে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সাড়ে ১৬ কেজি স্বর্ণ ভারতে পাচারের সময় তাদেরকে অটক করে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরে তাদের দেহ তল্লাশী করে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২ পিস সোনার বার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উক্ত সোনার বাজার মূল্য সাড়ে ১৬ কেটি টাকা।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোনার একাংশের মালিক স্থানীয় বড় আচড়া গ্রামের ক্ষিতিশ চন্দ্র দের ছেলে অশোক কুমার দে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিনহাজ আহমদ সিদ্দিকী জানান, ভারতে পাচারকালে আমড়াখালি সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার জব্দ করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD