1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে টমটমে উঠা নামাকে কেন্দ্র করে ৩ গ্রামবাসীর উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

  • আপডেটের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩০৯ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে টমটম গাড়ীতে যাত্রী উঠা নামাকে কেন্দ্র করে ৩ গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা থানা পুলিশের হস্তক্ষেপে অবশেষে শান্ত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শনিবার (২৬ নভেম্বর) ১১ টার দিকে উপজেলার ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজারে অবস্থিত টমটম ষ্টেন্ড ও কামড়াখাই, হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা টমটম ষ্টেন্ডের শ্রমিকদের মধ্যে গাড়ীতে যাত্রী উঠা এবং নামানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।

এ খবরটি উভয় ষ্টেন্ডের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে এক পর্যায়ে স্ব-স্ব গ্রামে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এতে ৩ টি গ্রামের লোকজনের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছিল।
এ খবরটি এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশকে জানালে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) শুভাংকর পালের নির্দেশে থানার এস আই মোঃ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌচে গ্রামবাসী ও শ্রমিকদের নিয়ে বিরোধ নিরসনে জরুরী বৈঠকে বসেন।

বৈঠকে গ্রামে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে এবং সড়কে যাহাতে যাত্রী হয়রাণি না করা হয়, সেদিকে গুরুত্বারোপ করে জগন্নাথপুর থানার এস আই মোঃ ওবায়দুল্লাহ বলেন, কোন যাত্রীকে অযথা হয়রাণি করা যাবে না।
পুলিশ জনগনের জান-মাল রক্ষায় সব সময় নিয়োজিত রয়েছে। যারা সড়কে শৃংখলা ভঙ্গ এবং যাত্রী হয়রানি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

পুলিশের এমন ভুমিকায় মূহুর্তেই এলাকার পরিস্থিতি শান্ত হয়ে যায়। ফলে বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পায় ৩ গ্রামের মানুষ।

এ সময় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ব্যবসায়ীসহ নানা শেণী-পেশার লোকজন এলাকার শান্তি প্রতিষ্ঠার লক্ষে এবং আইনশৃংখলা রক্ষায় পুলিশের এমন সাহসী ভুমিকায় সন্তুুষ্টি জানিয়ে জনবান্ধব পুলিশ কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ’র ভূয়সী প্রশংসা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD