1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

দেশ থেকে বিলম্বিত বিচার ব্যবস্থা দূর করতে হবে— পরিকল্পনামন্ত্রী

  • আপডেটের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৩৩ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, বিচার বিলম্বিত হলে অবিচার প্রতিষ্ঠিত হয়। দেশ থেকে বিলম্বিত বিচার ব্যবস্থা দূর করতে পারলে দেশের মানুষের মাঝে শান্তি ফিরে আসবে । বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দক্ষ আইনজীবী হতে হলে আইন বিষয়ে ব্যাপক চর্চার কোন বিকল্প নেই,তাই আইনজীবীদেরকে জ্ঞান অর্জনের মাধ্যমে পেশাগত উৎকর্ষতা সাধনে মনোনিবেশ করতে হবে ।
এসময় তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির ইতিহাস ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে এ ধারা অক্ষুন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড, এ কে আব্দুল মোমেন এমপি।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সামছুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক-১ বিজিত লাল তালুকদার এডভোকেট এবং যুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম এডভোকেটের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোঃ আব্দুর রহমান চৌধুরী এবং গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য এডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান ।
তার বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তিনি বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ এ.কিউ.এম. নাছির উদ্দিন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দীন খান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম. আজাদুর রহমান এডভোকেট, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সালেহ উদ্দিন আহমদ এডভোকেট ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল লেইছ রুকেশ এডভোকেট প্রমুখ।

এবছর সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে আইনপেশায় ২৫ বছর পূর্ণ হওয়া ১৪ জন আইনজীবীকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া এবছর এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের ৪৯ জন মেধাবী সন্তানকে এককালিন বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয় ।
পরে সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD