স্টাফ রির্পোটার :
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, সরকার চলমান অর্থনৈতিক সংকট অত্যান্ত সফলতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে। সংকটের মধ্যেও সরকার সফলতার সাথে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে নানা উদ্যোগ গ্রহন করেছে সরকার ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরো বলেন, ‘বাংলাদেশের কোনো ব্যাংকে এক টাকার চেকও রিফিউজ হয়নি। হওয়ার প্রশ্নই উঠে না। ব্যাংক টাকায় ভর্তি।’
শুক্রবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথাগুলি বলেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কিছু লোক তাঁদের অসৎ উদ্দেশ্যে হাসিল করতে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতায় যেতে চায়। তাঁরা সহজ-সরল বা আইনি পথে ক্ষমতায় যেতে পারবে না। জনগণ তাঁদের গ্রহণ করবে না। এজন্য তাঁরা চোরাই পথে দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চাইছে।
চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলমান বিশ্ব অর্থনৈতিক সংকট সরকার সফলতার সহিত মোকাবিলা করছে।এ অগ্রগতিকে রুখার ক্ষমতা কারো নেই।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, সাবেক পৌর মেয়র ও উপজেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী প্রমূখ।
এদিকে অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অনুদান বিতরণের উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করণের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা জানেন কি না জানতে চাইলে, সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা এ বিষয়টি জানেন না বলে জানান।
এ সময় মন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারের নিয়ম মেনে কাজ করুন এটা আমরা চাই। জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করলে তো কোনো ক্ষতি নেই বলে ক্ষোভ ঝাড়েন।
পরে তিনি উপকারভোগীদের তালিকা যাচাই করে তাঁদের মধ্যে অনুদানের চেক তুলে দেন।’
পরে জগন্নাথপুর থানার নতুন ভবন নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
Leave a Reply