স্টাফ রির্পোটার :
জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষক-অভিভাবক কমিটির যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বুধবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক রিংকর রায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পালের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবি রাণী রায়, ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ আজাদ আলী, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা কোর্ট জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, শিক্ষক-অভিভাবক কমিটির সহ সভাপতি ডাক্তার সমর সূত্রধর প্রমূখ।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ
পরে কমিটির নেতৃবৃন্দ আগামীকাল বৃহস্পতিবার থেকে সমাপনী পরীক্ষার সকল প্রস্তুতি ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা সহ শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নেন।
Leave a Reply