স্টাফ রির্পোটার :
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নির্দেশে থানা পুলিশ আজ শনিবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে জগন্নাথপুর থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে ননজিআর-১৮/২০২২ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের মৃত হুসমত আলীর ছেলে আনাই মিয়া (৫৫), ও লেবু মিয়া (৪৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply