1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে প্রধান শিক্ষক সেলিম রেজার অপসারণে মাঠে নামলো শিক্ষার্থীরা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩২৩ দেখা হয়েছে

 

স্টাফ রির্পেটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, অশালীন, আপত্তিকর আচরণ ও নানা অভিযোগে অভিভাবক সহ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীরা অবশেষে স্কুল ছেড়ে নেমে আসলো মাঠে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে জগন্নাথপুর পৌর পয়েন্টে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অনতিবিলম্বে তাকে অপসারণের দাবী জানিয়ে বলেন, শিক্ষক নামের এ ধরনের নিকৃষ্ট মানষিকতার লোক প্রধান শিক্ষকের চেয়ারে অধিষ্ঠিত থাকলে আমরা স্কুলে আসা বন্ধ করে দেয়া ছাড়া আর কোন পথ নেই।
নারী কেলেংকারীর ঘটনায় জড়িত থাকা এমন লোককে কিভাবে কমিটি পূনরায় স্কুলে নিয়োগ দেয়, এটা আমাদের বোধগম্য নহে।

একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে কলন্কমুক্ত, কলন্ক যুক্ত নয়।
তারা এও বলেন, কমিটির বর্তমান সভাপতি রফিকুল আহমদ ভূইয়া নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রধান শিক্ষক সেলিম রেজাকে নিয়োগ দিয়ে তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিভিন্নভাবে লোটপাট করে যাচ্ছেন ফলে শিক্ষার্থীদের কোন অভিযোগ আমলে নিচ্ছেন না তিনি।

এদিকে গত ১৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বিদ্যালয়ের দশম শ্রেণির ২৪ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দায়েরের ১ সপ্তাহ পর এ মানববন্ধন কর্মসূচীর ডাক দেয় শিক্ষার্থীরা।
তবে এ শিক্ষকের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে অভিভাবক সহ ফুঁসে উঠছে এলাকাবাসী।

এ ব্যাপারে প্রধান শিক্ষক সেলিম রেজার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক সহ এলাকার সর্বস্থরের নাগরিকরা ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD