1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আকমল আর নেই

  • আপডেটের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৯ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আকমল হোসেন আর বেঁচে নেই। ইন্না-লিল্লাহি—রাজিউন।

সোমবার (২৭ ডিসেম্বর) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হলে রাত ১টা ১৫ মিনিটের সময় তিনি মারা যান।
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী (রসুলপুর) গ্রামের কৃতি সন্তান প্রয়াত আকমল হোসেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক অঙ্গন ও জনপ্রতিনিধি হিসাবে অত্যান্ত সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনে তৎকালীন বিএনপি সরকার আমলে মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে শ্রেষ্ট চেয়ারম্যানের খেতাবে তিনি ভূষিত হন।
সদ্য অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ২য় মেয়াদেও নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন প্রিয় নেতা আকমল হোসেন।
তিনি গত ১ ডিসেম্বর চেয়ারম্যান হিসাবে শপথ বাক্য পাঠ করেন এবং ৪ ডিসেম্বর দায়িত্ব গ্রহন করে উপজেলার উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করেন।
কিন্তু উন্নয়ন বাস্তবায়নের আগেই তিনি চলে গেলেন না ফেরার দেশে।
তাঁর জানাযার নামাজ আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল আড়াইটায় নিজ গ্রাম শ্রীরামসী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুম আকমল হোসেনের পুত্র মোত্তাকিন হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সিলেট শহরের একটি হাসপাতালের মরচ্যুয়ারীতে তার পিতার মরদেহ রাখা হবে।

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকাল ৯টায় সিলেট নগরীর নাইরপুল জামে মসজিদে প্রথম জানাযার নামাজ এবং
ঐদিন নিজ গ্রাম শ্রীরামসী স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু জানান, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্ত্বরে আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের মরদেহ রাখা হবে।
এখানে শ্রদ্ধা নিবেদন শেষে শ্রীরামসী গ্রামে নিয়ে যাওয়া হবে।
পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এদিকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নব-নির্বাচিত চেয়ারম্যান আকমল হোসেনের মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ তিন দিনের শোক ঘোষনা সহ নানা কর্মসূচী গ্রহন করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD