1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাথে জগন্নাথপুর ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩১৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির হস্তক্ষেপ কামনা করে জরুরী ভিত্তিতে ধেবে যাওয়া ডাক বাংলো সেতু সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সৌজন্যে সাক্ষাৎ করেছেন জগন্নাথপুর ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের শান্তিগঞ্জের হিজল করচস্থ বাস ভবনে তারা এ সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।

এ সময় তারা মাননীয় মন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি পেশ করেন।
সাক্ষাৎকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং জনস্বার্থে সেতুটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের সাথে তাৎক্ষনিক মোবাইল ফোনে বিষয়টি আলাপ করেন।
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, জনগুরুত্বপূর্ণ এই সেতু সংস্কার সকলের প্রচেষ্ঠায় অচিরেই সমাধান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর’র সভাপতি মাওলানা অলি উদ্দিন, জগন্নাথপুর পূর্বপাড় ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, কমিটির উপদেষ্টা বিল্লাল হোসেন, ব্যবসায়ী মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, হেলিম মিয়া, ছায়াদ আলী, রুবেল মিয়া।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, প্রথম আলো পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক অমিত দেব, পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মুকুল ভট্টাচার্য, ব্যবসায়ী ধনঞ্জয় বণিক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD