1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই

  • আপডেটের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৮ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১লা জানুয়ারী ২০২৩ ইং উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১ টায় বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম।

শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার বহুমুখী প্রদক্ষেপ গ্রহন করে সফলতার পরিচয় দিয়েছে।
দেশব্যাপী ১লা জানুয়ারি একযোগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সহজ নয়। অতীতে আর কোন সরকারের পক্ষে এটা সম্ভব হয়নি। বর্তমান সরকারকে শিক্ষা বান্ধব সরকার উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়ন ও সুষ্টু পরিবেশ বিনির্মানে সরকারের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ- সভাপতি মোঃ আজাদ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পালের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রুবি রাণী রায়।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মুকলেছুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছায়াদ আলী, উপজেলা শিক্ষা অফিসের ইউআরসি হারুন অর রশীদ, সহকারী শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা,
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম, কমিটির সহ সভাপতি ডাক্তার সমর সূত্রধর প্রমূখ।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাবৃন্দ, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম জগন্নাথপুর নার্সারী স্কুল, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও পরে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের বই বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD