1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

  • আপডেটের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫৬৯ দেখা হয়েছে

 

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেস ক্লাবের ২০২৩-২৪ সেশনের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আজ রবিবার (১লা জানুয়ারি) বেলা ২ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত প্রতিনিধিদের সমন্নয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি রিয়াজ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়াকে সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি গোবিন্দ দেবকে সাধারন সম্পাদক করে ২ বছর মেয়াদে ১১ সদস্যে বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ- সভাপতি রিয়াজ রহমান ( দৈনিক ভোরের কাগজ), সহ- সভাপতি মোঃ হুমায়ুন কবির ( দৈনিক নয়াদিগন্ত), সহ- সাধারন সম্পাদক গোলাম সারোয়ার ( দৈনিক যায়যায় দিন), কোষাধক্ষ্য মোঃ আলী হোসেন খান ( আজকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া ( দৈনিক দিনকাল), দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন ( দৈনিক বাংলাদেশের খবর), কার্যকরী সদস্য এস এম ফরিদ ( দৈনিক ইনকিলাব),  আশরাফুল আলম ( প্রতিদিনের সংবাদ), দোলন মিয়া ( প্রতিদিন) ।

কমিটি গঠন শেষে সংগঠনের গঠনতন্ত্রের আলোকে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রদক্ষেপ নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD