1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ : ভোগান্তিতে ক্রেতারা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৪৯ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে টিসিবির পন্য ক্রয় করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন ক্রেতারা।
পাশাপাশি অতিরিক্ত মূল্য বৃদ্ধিতে অসন্তোস প্রকাশ করেছেন তারা।
গত ৩ দিন ধরে জগন্নাথপুর পৌর শহরের সামাদ আজাদ অডিটরিয়ামে টিসিবির পন্য বিক্রয় করা হয়।
ভোক্তভোগীদের অভিযোগ, আগে ২ লিটার সোয়াবিন তৈল, ১ কেজি মুশুরি ডাইল, ১ কেজি চিনি বিক্রয় করা হয়েছে ৪ শত ৫ টাকায় ।
এখন গত ৩ দিন ধরে নেয়া হচ্ছে ৪ শত ২০ টাকা। অতিরিক্ত ১৫ টাকা কেন নেয়া হচ্ছে তা তাদের জানা নেই।

তাছাড়া সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও টিসিবির পন্য ভাগ্যে জুটেনি অনেকেরই। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে অনেককেই খালি হাতে বাড়িতে ফিরে যেতে দেখা যায় ।
বাড়ী জগন্নাথপুর গ্রামের কুটি মিয়া সহ অনেকেই অভিযোগ করে বলেছেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বিকেল হয়ে গেল এখনও ভাগ্যে জুটেনি টিসিবির মাল। কতৃপক্ষের গাফিলতির কারনে সঠিক সময়ে মাল না আনায় ২/৩ ঘন্টা পণ্য বিতরণে বিলম্ব হয়েছে।


এছাড়া অনেকেই এলাকার ধর্ণাঢ্য ও প্রভাবশালী হওয়ার সুবাদে পরিচিত হওয়ায় লাইন ছাড়াই নিয়ে গেছেন টিসিবির পণ্য। তারা ডিলার মেসার্স পলাশ ট্রেডার্সের সমালোচনা করে বলেন, বিতরণে অনেক অনিয়ম হচ্ছে এবং তাদের গাফলতির কারণে মানুষ সারা দিন লাইনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে।

এ ব্যাপারে রাণীগঞ্জ বাজারের মেসার্স পলাশ টেডার্সের ডিলার ধনেশ চন্দ্র রায় বলেন, আজ আমাদের বিতরণের শেষ দিন। আমরা পৌরসভায় পন্য বিক্রি করতে চাইনি। সেখানে এখন নতুন ডিলার দেয়া হবে।
তবে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD