1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বিশিষ্ট সাংবাদিক সিরাজের মাতার জানাজা সম্পন্ন : প্রেসক্লাবের শোক

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক সিরাজুল ইসলাম সিরাজের মাতা ও মৃত হারিছ আলীর স্ত্রী ফুলবাহার বিবি (৯০) বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি–রাজিউন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ২ মেয়ে সহ অশংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রবীণ ও এলাকায় সাদামনের মানুষ হিসেবে পরিচিত ফুলবাহার বিবিকে শেষ বারের মত এক নজর দেখতে বাড়ীতে ভীড় জমায় নানা শেণী-পেশার নারী পুরুষ।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় নিজ বাড়ি প্রাঙ্গঁনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন

ঘোষগাঁও মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল কাইয়ূম এবং
মোনাজাত পেশ করেন বিশিষ্ট আলেম মাওলানা আবু আইয়ুব আনছারী।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শেণী-পেশার লোকজন জানাজায় অংশ নেন।
পরে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন সম্পন্ন করা হয়।

এদিকে বিশিষ্ট সাংবাদিক সিরাজুল ইসলাম সিরাজের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, সহ সভাপতি রিয়াজ রহমান, সহ সভাপতি মোঃ হমায়ুন কবীর, সাধারণ সম্পাদক গোবিন্দ দেব, সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারোয়ার, কোষাধ্যক্ষ আলী হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন, কার্যকরী পরিষদের সদস্য এস এম ফরিদ, মাষ্টার আশরাফুল আলম, মোঃ দোলন মিয়া।
নেতৃবৃন্দ প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম সিরাজের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, মমতাময়ী এই মাতার মৃত্যুতে পরিবারে বিরাট শুন্যতা সৃষ্টি হয়েছে যা পূরণ হওয়ার নয়।

তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD