1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর প্রেসক্লাবের প্রথম সভায় সর্বমহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৪১ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ জানুয়ারী) উপজেলা সদরের প্রাণ কেন্দ্র ডাকবাংলো রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের ৬ বারের নির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া।
সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারন সম্পাদক গোবিন্দ দেব।
এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার, কোষাধ্যক্ষ আলী হোসেন খাঁন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, কার্যকরী পরিষদের সদস্য শাহ এসএম ফরিদ।

এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য দুলন মিয়া, মাষ্টার আশরাফুল আলম প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর প্রেসক্লাবের দু’বছর অন্তর- অন্তর কমিটি গঠন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবং গঠনতন্ত্র মোতাবেক ২০২৩ সালের ১ লা জানুয়ারি জাতীয় পত্রিকায় কর্মরত প্রতিনিধিদের সমন্নয়ে প্রেসক্লাবের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।
কমিটি গঠনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সুশীল সমাজ সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ জগন্নাথপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানান। যা ফেইসবুক মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া যায়।
সভার শুরুতেই তাদের প্রতি সম্মান জানিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় কার্যনির্বাহী পরিষদের সকল সম্মানিত সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে প্রয়াত সাংবাদিকদের স্বরণে স্বরণসভা সহ সংগঠনকে আরো বেগবান ও ক্লাবের উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে পরিকল্পনামন্ত্রী  আলহাজ্ব এম এ মান্নান এমপির সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD