1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বোমা সন্দেহে যৌথ বাহিনীর অভিযান : মালামাল উদ্ধার

  • আপডেটের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৬৯ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাক (আটঘর) গ্রামে বোমা তৈরির কারখানা সন্দেহে সেনাবাহিনী ও পুলিশ দিনভর একটি বাড়ি ঘেরাও করে রেখেছে ।
রবিবার (৮ জানুয়ারী) সকাল থেকে দীঘলবাক গ্রামের আখলাক মিয়ার বাড়িতে বোমা তৈরী সন্দেহে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘেরাও করে এক পর্যায়ে রাখে।
এক পর্যায়ে ব্যাপক তল্লাশি চালিয়ে বোমা তৈরির কিছু মালামাল উদ্ধার করে।

স্থানীয়রা জানান, দীঘলবাক (আটঘর) গ্রামের আখলাক মিয়ার ছেলে সাদিকুর রহমান আফজলের নামে সুনামগঞ্জ কোর্টের একটি নোটিশ নিয়ে জগন্নাথপুর থানা পুলিশ শুক্রবার রাতে তার বাড়িতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আফজল বাড়ীর পিছন দিয়ে পালিয়ে যায়।

পরে থানা পুলিশ ঘরের ভিতরে প্রবেশ করলে বোমা তৈরীর কিছু সরঞ্জাম দেখতে পায়।

গত দুই দিন ধরে থানা পুলিশ তার বাড়ী গোপনে নজরদারীতে রাখে।
পরে সেনাবাহিনীর একটি বোমা বিস্ফোরক ইউনিটকে সাথে নিয়ে রবিবার সকাল থেকে বাড়ীতে তল্লাশী চালিয়ে কিছু বোমা তেরীর সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
প্রতিবেশী সূত্রে জানা যায়, সাদিকুর রহমান আফজল একজন পেশাদার সন্ত্রাসী।
সে ২০২০ সালের ২ ফেব্রুয়ারী সিলেট নগরীর বালুচর এলাকা থেকে আগ্নোয়াস্ত্রসহ গ্রেফতার হয়।
২০২১ সালে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার থেকে দুটি পাইপগান সহ র্যাব-৯ এর একটি ইউনিট তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ জেলায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।

এ ব্যাপারে জগন্নাথপুর-শান্তিগঞ্জ সার্কেলের (এ এস পি) শুভাশিষ ধর জানান, আমরা কিছু বোমা তৈরীর উপাদান জব্দ করেছি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পরে আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD