1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে রিয়াছত উল্লা হাফিজিয়া মাদ্রাসা ও সুন্দর বিবি এতিমখানার উদ্যোগে পাগড়ি বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেটের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৪০ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২ নং পাটলী ইউনিয়নের চাঁনপুর চক, (রসুলগঞ্জ) রিয়াছত উল্লা হাফিজিয়া মাদ্রাসা ও সুন্দর বিবি এতিমখানার উদ্যোগে পাগড়ি বিতরণী অনুষ্ঠান ও ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) দুপুর ২ টায় মাদ্রাসা ও এতিমখানার হল রোমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
রিয়াছত উল্লা হাফিজিয়া মাদ্রাসা ও সুন্দর বিবি এতিমখানার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, সিলেট নগরীর তে-মূখী আলহাজ্ব সুন্দর আলী জামে মসজিদের প্রতিষ্ঠাতা এবং চায়না বাংলা হলো ব্লক ফ্যাক্টরীর স্বত্তাধিকারী, দানশীল ব্যাক্তিত্ব আলহাজ্ব মোঃ সুন্দর আলীর সভাপতিত্বে, অত্র মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জ-উ-ম আব্দুল মুনঈম মঞ্জলালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরকি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুফফাজুল কোরআন মোঃ আব্দুস শহীদ।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, রসুলগঞ্জ আলীম মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা উমর ফারুক, রসুলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোশাহিদুর রহমান, সমাজ সেবক সুজাত আলী, অত্র মাদ্রাসার পৃষ্ঠপোষক মোঃ সাহেব আলী, মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা জমশেদ মিয়া তালুকদার, বিশিষ্ট মুরব্বি হাজী লালা মিয়া, আব্দুল কাহার, তুরন মিয়া চৌধুরী, হারুন মিয়া,আবুল কালাম, রুহেল আহমদ,
আব্দুল মছব্বির, গোলাব উদ্দিন, আছকির আলী, আব্দুল আউয়াল প্রমূখ।


অত্র মাদ্রাসার ২০২২ সালে (হিফজ) সমাপনী ১০ জন হাফিজ শিক্ষার্থীর মধ্যে পাগড়ি বিতরণ করা হয়।
তারা হলেন, হাফিজ মোঃ মামুন মিয়া, হাফিজ মোঃ রফু মিয়া, হাফিজ মোঃ কুতুবুল আলম, হাফিজ জুবায়ের হাসান, হাফিজ সানজিদ আহমদ, হাফিজ মাহিদুর রহমান, হাফিজ ইমাদ উদ্দিন, হাফিজ নাদিম হোসেন বাবলু, হাফিজ জান্নাতুল আহমদ, হাফিজ সাঈদ আহমদ।

এসময় অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমাপনী শিক্ষার্থীরা এবং
অনুষ্ঠান শেষে সমাপনী শিক্ষার্থীদের হাতেও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে রিয়াছত উল্লা হাফিজিয়া মাদ্রাসা ও সুন্দর বিবি এতিমখানার সকল শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে চালিয়ে যাওয়ায় এমন মহতি কার্যক্রমের জন্য প্রতিষ্ঠাতা আলহাজ্ব সুন্দর আলীর ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD