1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

ভূমি উদ্ধার সহ হয়রাণির অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নাহারের সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৯ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন ও কাউন্সিলর কামাল হোসেন কর্তৃক বিভিন্নভাবে হয়রাণি ও মালিকানা ভূমির উপর জোরপূর্বক ড্রেন নির্মানের অভিযোগে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় জগন্নাথপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর সি/এ মার্কেটস্থ কামাল এন্ড আকমল  কমপ্লেক্স এর স্বত্ত্বাধিকারী (হবিবপুর দক্ষিণপাড়া) গ্রামের মৃত আরব আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল নাহার।
সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ ইকবাল খান।

সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৯ জানুয়ারী সোমবার  দুপুর ১২টা ১৫ মিনিটের সময় জগন্নাথপুর পৌরসভার মেয়র  আক্তার হোসেন কোন ধরনের নোটিশ না দিয়ে জোড় পূর্বক তার মালিকানাধীন জমি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে নিজে উপস্থিত হয়ে ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর  কামাল হোসেনসহ তাদের লোকজন দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের  সামনে থাকা ৩টি পাঁকা পিলার ভেঙ্গে মালামাল ও বাসার কাজের শ্রমিকদের নিমার্ণ কাজের যন্ত্রাংশ নিয়ে যান।
কাউন্সিলর কামাল হোসেন উক্ত ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর না হলেও সম্পূর্ণ বে-আইনিভাবে তিনি প্রভাব বিস্তারের মাধ্যমে প্রকাশ্যে আমাকে প্রানে হত্যার হুমকি সহ বাসায় স্থাপিত সিসি ক্যামেরা ভাংচুরের হুমকি দেন।

লিখিত বক্তব্যে তিনি আরো উল্লেখ করেন, পৌরসভা কর্তৃক তার মালিকানাধীন  ভূমির উপর জোড়পূর্বক ড্রেন নিমার্ণ করতে চাইলে তিনি ২০২১ সালের ১৪ অক্টোবর  সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আদালত কাজ না করার জন্য নিষেধাজ্ঞা প্রদান করেন।
উক্ত নিষেধাজ্ঞাকে অমান্য করে তড়িঘড়ি করে দিন রাতে ড্রেনে কাজ করানো হয়।
যা আদালত অবমাননার সামিল।
এছাড়া ২০২২ সালের  ১১ মে  মাননীয় আদালত একতরফা ভাবে আমার (আব্দুল নাহার) পক্ষে রায় প্রদান করেন।

২০২২  সালের ২ ফেব্রুয়ারী  দুপুর ১টায়  মেয়র আক্তার হোসেনের নির্দেশে স্থানীয় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দকে দিয়ে ড্রেনের স্টীলের ১০টি স্লেপ ও ৬০ ফুট লম্বা নেট তুলে নেওয়া হয়।
১০ মাস পর আবারো আমার ভূমির উপর থাকা তিনটি পাকা পিলার ভেঁঙ্গে ফেলা হয়। যাহা রেকর্ডপত্র ও ম্যাপ-নকশা পর্যালোচনা করলে সঠিক মালিকানা প্রকাশ পাইবে।
উল্লিখিত ভাংচুরের ঘটনা আমার বাসার সিসি টিভি ক্যামেরায় ধারণকৃত আছে ।

পূর্বের ঘটনায় স্থানীয় কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দকে আসামী করে আদালতে মামলা করা হলে মামলাটি এখনও চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নাহার উল্লেখ করেন, তিনি তার বাসার তৃতীয় তলায় ছাদ ঢালাই’র কাজ করার জন্য তিন বার মেয়র মহোদয়ের নিকট আবেদন করলে আবেদনটি গ্রহন না করে তিনি ফেরত পাঠিয়ে দেন।

নিরুপায় হয়ে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয় এর নিকট আমি আবেদন করলে জেলা প্রশাসক মহোদয় অনুমতি প্রদানের জন্য মেয়র মহোদয়কে নির্দেশ প্রদান করেন।
জেলা প্রশাসকের নির্দেশের পরও মেয়র আমাকে অনুমতি দেননি।

এছাড়া ২০২২ সালের ২৭ডিসেম্বর  মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের সুপারিশকৃত একটি কপি পৌর কর্তৃপক্ষের নিকট নিয়ে গেলে তাতেও কোন কাজ হয়নি। ২০২২ সালের ২৯ ডিসেম্বর  জেলা প্রশাসক মহোদয়ের আবেদনটি পূনরায়  পৌর মেয়র বরাবরে প্রেরণ করা হলেও কোন কাজে আসেনি।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বর্তমানে পৌরসভার মেয়র আক্তার হোসেন ও কাউন্সিলর কামাল হোসেন কর্তৃক আমি বিভিন্নভাবে হয়রাণীর শিকার হচ্ছি।
তিনি এসব হয়রাণী থেকে রক্ষা সহ ন্যায় বিচারের স্বার্থে তার মালিকানাধীন ভূমি উদ্ধারে প্রশাসনের সু-দৃষ্টি  কামনা করছেন।

প্রেস সংবাদ : জ/ ডা/(২০২৩)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD