1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় লম্পট গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৮৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাসুদেব বাড়ী এলাকার প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাবুল দাস নামের এক লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) পৌর শহরের বাসুদেব বাড়ী এলাকার মৃত সুধীর মাহিষ্য দাসের ছেলে বাবুল মাহিষ্য দাস (৩৫)কে গ্রেফতার করা হয়।

প্রতিবন্ধী মেয়ের বাবা জানান, সকালে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে আমি ব্যবসা করতে বাজারে যাই।
আমার মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করে লম্পট বাবুল।
এ সময় আমার মেয়ে চিৎকার দিলে সে পালিয়ে যায়।
এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে বাবুল দাসকে আসামি করে ওই দিন রাতেই থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন।
তার বিরুদ্ধে জগন্নাথপুর থানার মামলা নং-০৬(০১)২২, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৯(৪) (খ) এর ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামী বাবুলকে গ্রেফতার পূর্বক সুনামগঞ্জ জেল হাজতে পেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD