1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বিএম বাসের টিকিট কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩১০ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

“দ্রুত নয়, নিরাপদে পৌছে দেয়াই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএম বাসের টিকিট কাউন্টারের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ জানুয়ারী) বিকালে পৌর সদরের রানীগঞ্জ রোডে নিউ সুপার মার্কেটে ফিতা কেটে কাউন্টারের উদ্বোধন করেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া।

এ সময় জগন্নাথপুর বাস ও মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি মোঃ রব্বানী মিয়া, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি ও জগন্নাথপুর (পূর্বপাড়) ডাকবাংলা রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারী জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর থানার এসআই মোঃ শফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ রহমান, সহ সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক আব্দুল ওয়াহিদ, বাজারের ব্যবসায়ী ফারুক মিয়া, আতাউর রহমান, আবুল হোসেন, মিজানুর রহমান, বিএম কাউন্টারের পরিচালক মাজিদুল হক, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সারোয়ার, জগন্নাথপুর শ্যামলী কাউন্টারের ম্যানেজার আলা উদ্দিন, রানীগঞ্জ শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার শাহিনুর রহমান সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী।

সুনামগঞ্জ-জগন্নাথপুর-রানীগঞ্জ রোডে এই চেয়ারকোচ নিয়মিত চলাচল করছে উল্লেখ করে পরিচালক মাজিদুল হক বলেন, “দ্রুত নয়, নিরাপদে পৌছে দেয়াই আমাদের লক্ষ্য” এই পতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলায় বিএম পরিবহনের যাত্রা শুরু করেছি।
যাত্রীরা যেন, খুব সহজে ও নিরাপদে এখান থেকে টিকিট বুকিং দিতে পারেন সে লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।
যাত্রীরা বিএম পরিবহনের নিরাপদ ও আরামদায়ক এবং নিরাপত্তার সহিত ভ্রমণ করতে পারবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় টঙ্গী রোডে গাড়ীর চাহিদা বেশি তাই এখন থেকে বাস দিয়ে নিরাপদ ও আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।
এ সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD