1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে প্রেসক্লাবের স্মরণসভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২৯৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রয়াত সিনিয়র সাংবাদিক ক্বারী মোঃ আব্দুল তাহিদ ও প্রয়াত সিনিয়র সাংবাদিক ডাঃ নয়ন রায় স্মরণে জগন্নাথপুর প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারী) দুুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপ-প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাভেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান, ইকড়ছই জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আজমল হোসাইন জামী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. কামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা জাতীয় পার্টির প্রবীণ নেতা আতাউর রহমান আলতাব, জগন্নাথপুর ওয়ালটন শো-রুমের পরিচালক জামাল উদ্দিন বেলাল প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, উপজেলা জাতীয় উলামা পার্টির আহবায়ক শাহ মো. শানুর আলী, স্বাগত বক্তব্য দেন প্রয়াত সাংবাদিক মো. আব্দুল তাহিদের ভাতিজা প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ দুলন মিয়া।
এ সময় উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মো. আব্দাল মিয়া, জাতীয় পার্টি নেতা ফিরোজ রানা, মোঃ কবির মিয়া, প্রবীণ মুরব্বি ছোরাব উল্লা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আলী হোসেন খাঁন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সংবাদকর্মী রনি মিয়া, জামাল হোসাইন সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।


আলোচনাসভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক, তাদের লেখনীর মাধ্যমে সমাজের নানা উন্নয়ন হয় এবং সমাজের বিভিন্ন চিত্র ফুটে উঠে।
যেখানে গুনীজনের কদর নেই, সেখানে গুনীজন জন্মায় না।
বক্তারা আরো বলেন, সাংবাদিক আব্দুল তাহিদ ও সাংবাদিক নয়ন রায় তাদের লেখনীর মাধ্যমে সমাজের নানা উন্নয়ন করে গেছেন।
তাদের নানামূখী উন্নয়নমূলক কর্মকান্ডকে মানুষ কখনো ভুলবেনা।
নেতৃবৃন্দ তাদের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে স্মরণসভার মাধ্যমে গুনীজনদের সম্মান জানানোর জন্য জগন্নাথপুর প্রেস ক্লাবের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান।
আলোচনাসভা শেষে মরহুমদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আজমল হোসাইন জামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD