1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের ‘মানবিক সহায়তা সংগঠনের” শীত বস্ত্র বিতরণ

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৯১৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জ জেলার সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলোয়ার চর নুরে মদীনা হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের সচিব, বিশিষ্ট সমাজ সেবক সামছুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, মানবিক সহায়তা সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের সচিব টিটু রঞ্জন দাস, সংগঠনের উপদেষ্ঠা ও মান্নারগাও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুর রকিব, সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক মোঃ মাসুক মিয়া, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান জামী, অন্যানোর মধ্যে সংগঠনের সাধারন সম্পাদক ও জগন্নাথপুর উপজেলার ব্যবসায়ী সায়েক উদ্দিন, দিরাই উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ আলম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শীতবস্ত্র পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা খুবই আনন্দিত হন এবং উদ্যোগক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ এর এই মহতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান জামী।
তিনি সংগঠনের কার্যক্রমে অগ্রগতি কামনা করে বলেন, যে সকল দেশী ও প্রবাসী ভাই ও বোনেরা এই মহতি কাজে শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমি তাদের ইহকাল ও পরকালীন কল্যান কামনা করছি।
এই প্রচন্ড শীতের মধ্যে যাদের অর্থে শীতবস্ত্র বিতরণ করা হলো, নিশ্চয়ই রাব্বুল আলামিন তাদের ছদগাহ কবুল করে নিবেন।

পরে সংগঠনের কল্যান ও দানকারী ভাই ও বোনদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে বস্ত্র বিতরনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD