1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ এর উদ্যোগে একশত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৮ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বৈঠাখাই গ্রামের হতদরিদ্র একশত গরীব ও অসহায় শীতার্ত পরিবারের মধ্যে সোমবার (২৩ জানুয়ারি) মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে শীতার্ত পরিবারের মধ্যে কম্বল ও সুয়েটার বিতরণ করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর,

এ সময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং অফিসার, এস আই এনামুল হক মিটু, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ, মহিলা সদস্য মোছাঃ জাহানারা বেগম, সাংবাদিক এনামুল কবীর মুন্না, মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের সচিব সামছুল আলম।
অন্যানোর মধ্যে, মানবিক সহায়তা সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের সচিব টিটু রঞ্জন দাস, সংগঠনের উপদেষ্ঠা ও মান্নারগাও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুর রকিব, সংগঠনের সাধারন সম্পাদক ও জগন্নাথপুর উপজেলার ব্যবসায়ী সায়েক উদ্দিন, দিরাই উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ আলম, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শীতার্ত মানুষেরা কম্বল ও সুয়েটার পেয়ে আনন্দিত হয়ে দানশীল ব্যাক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ এর মহতি কার্যক্রমের প্রশংসা করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর বলেন, যে সকল দেশী ও প্রবাসী ভাই ও বোনেরা এই মহতি কাজে শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, দেশের সকল দূর্যোগে প্রবাসীরা এগিয়ে আসেন বলেই, তাদের ঋণ কোন দিন শোধ হবার নয়।
এই প্রচন্ড শীতের মধ্যে যারা বস্ত্রগুলি বিতরণ করলেন, তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।

এ সময় আলীপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম সংগঠনের কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।

সকলের সহযোগিতা কামনা করে মানবিক সহায়তা সংগঠন সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের সচিব, বিশিষ্ট সমাজ সেবক সামছুল আলম বলেন, আমাদের সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ মানুষ মানুষের জন্য।
তাদের দুঃখ-কষ্টকে আমাদের ভাগ করে নিতে হবে।
তিনি শীতার্ত গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুশীল সমাজ সহ সর্বমহলের প্রতি অনুরোধ জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD