1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা : প্রেমিক পলাতক

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৯৪৫ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

জগন্নাথপুরের পল্লীতে প্রেমিকের সাথে অভিমান করে জেসমিন (২৩) নামের এক প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে।
নিহত জেসমিন জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের জমির মিয়ার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রমের জমির মিয়ার মেয়ে জেসমিন বেগম(২৩) এর সাথে, একই গ্রামের সোহেল আহমদ খান টুনুর খামারের কেয়ারটেকার একই উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুল ওয়ারিছ (৪০) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে তাদের মধ্যে দির্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।
গত ২৪ জানুয়ারী মঙ্গলবার ভোররাতে প্রেমিকা জেসমিন বেগম এর বাড়ীতে দৈহিক মেলামেশা করতে গিয়ে ধরা পড়ে আব্দুল ওয়ারিছ।
এ সময় মেয়েটির পরিবারের পক্ষ থেকে ছেলেকে বিয়ের প্রস্তাব দিলে ছেলে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকালে প্রেমিক ওয়ারিছ বিয়েতে রাজি না হওয়ায় অভিমান করে মেয়েটি বিষপান করে।
তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে ওসমানী নগর প্যারাডাইস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত জেসমিনের মরদেহ উদ্ধার করে।

এদিকে মেয়েটির সাথে শুধু প্রেমের সম্পর্ক না শারীরিক সম্পর্কও ছিল তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।
তবে ঘটনার পর প্রেমিক পলাতক রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে ।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে।
রির্পোটের আলোকে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD