1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে মরহুম মছদ্দর আলী ও মরহুমা সুনাই বিবি স্মরণে বার্ষিক ওয়াজ মাহফিল

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১১ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরহুম শাহ মোঃ মছদ্দর আলী, মরহুমা সুনাই বিবি ও সকল মুর্দেগানদের স্মরণে পরিবারের পক্ষ থেকে ৭ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বেলা ২ ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত জগন্নাথপুর (আলিয়াবাদ) মোকাম বাড়ি প্রাঙ্গঁনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করেন
হাজী সমসর আলী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফিজ ক্বারী সাজ্জাদুর রহমান বিপ্লবী।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ক্বারী আলহাজ্ব আব্দুল মালেক।
প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করেন জগন্নাথপুর পুরাতন জামে মসজিদের ইমাম হযরত মাওলানা হাফিজ তারিছ আলী।
বিশেষ বক্তা হিসাবে বয়ান পেশ করেন জগন্নাথপুর আল মদিনা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা হাফিজ আবু বকর সিদ্দিক।


মাহফিলে পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, মরহুম শাহ মছদ্দর আলী ও মরহুমা সুনাই বিবির উত্তরসূরি মোঃ মোশাহিদ আলী, মোঃ আব্দুস শহিদ।
মাহফিল পরিচালনায় ছিলেন, হাফিজ আক্তার হোসেন ও মোঃ কামরুল ইসলাম।

উক্ত বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে
মোঃ আবাছ আলী, কদ্দুছ আলী, তখলুছ মিয়া, আজাদ মিয়া, ছামির আলী, গুলজার হোসেন, দুদু মিয়া ও এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ সহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD