1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

  • আপডেটের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২১৮ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেস ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্থবক অর্পণ, র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে (রোববার) সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচী শুরু হয়।
স্বাধীনতা দিবসে র্যালী জগন্নাথপুর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে ডাক বাংলা রোডের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
পরে এক আলোচনাসভা প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোবিন্দ দেবের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার।
এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি রিয়াজ রহমান, কোষাধক্ষ্য মোঃ আলী হোসেন খান, দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন,কার্যকরী সদস্য এস এম ফরিদ প্রমূখ।
এ সময় কার্যকরী সদস্য আশরাফুল আলম, দুলন মিয়া সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ।
বীরের জাতি হিসেবে আমাদের আত্মপ্রকাশ করার দিন আজ ২৬ শে মার্চ।
স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্যদিয়ে গর্বিত জাতি আজ ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। ১৯৭১ সালের আজকের এ দিনটিতে আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের।
পাকিস্তানী শোষকদের কবল থেকে মাতৃভূমিকে স্বাধীন করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলো বাংলার দামাল ছেলেরা।
৯ মাস বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয় বিজয় ও সার্বভৌমত্ব। জাতি অর্জন করে একটি দেশ, লাল সবুজের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD