স্টাফ রির্পোটার ::
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩ এপ্রিল)১১ রমজান জগন্নাথপুর পৌর পয়েন্টের মাহিমা রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা অলি উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাবের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, সমিতির সহ-সভাপতি মাওলানা শামসুল ইসলাম, সহ সভাপতি আবুল হোসেন মিজি, সমিতির কোষাধ্যক্ষ মাওলানা সামছুল ইসলাম, প্রফেসর নিয়াজ আহমদ ভূইয়া, প্রফেসর জহিরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ দেব, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আলী হোসেন খান, বিশিষ্ট সমাজ সেবক অলিউর রহমান চান মিয়া, তরুণ সমাজ সেবক মো: দিনাছ মিয়া, ব্যবসায়ী মাওলানা লায়েক আহমদ প্রমূখ।
আলোচনাসভা শেষে, ইফতার পূর্বে বিশেষ মোনাজাত পেশ করেন সংগঠনের সভাপতি মাওলানা অলি উদ্দিন।
Leave a Reply