1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে উত্তোলন হচ্ছেনা জাতীয় পতাকা : ক্ষোভের সঞ্চার  

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩১৭ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ::

সরকারি অফিস বন্ধের দিন ব্যাতিত সকল কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম থাকলেও সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে কর্মদিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছেনা।
বুধবার (৫ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, জগন্নাথপুর সাব- রেজিস্ট্রার অফিসে সরকারি কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। পতাকার স্ট্যান্ডটি পতাকা বিহীন অবস্থায় দেখতে পাওয়া যায়।
এনিয়ে মুক্তিযোদ্ধা ও স্থানীয় সচেতন মহলের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক হাসান যোগদানের পর থেকে এই কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছেনা। বিষয়টি রহস্যজনক।
এছাড়াও জাতীয় দিবসগুলোতে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক বলেন, রাষ্ট্রীয় আদেশ অমান্য করা ও জাতীয় পতাকা উত্তোলন না করা রাষ্ট্র দ্রোহীতার সামিল।
তাছাড়া এটা চাকুরী বিধির শৃংখলা ভঙ্গ হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়টি আমলে নিয়ে খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করছি ।

এ বিষয়ে জগন্নাথপুর সাব- রেজিস্ট্রার মোঃ আব্দুর রাজ্জাক হাসান বলেন, জাতীয় দিবস ছাড়া জাতীয় পতাকা উত্তোলন বাধ্যবাধকতা নেই। আমরা সকল জাতীয় দিবসে যথাযতভাবে জাতীয় পতাকা উত্তোলন করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD