1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে স্বজনশ্রী সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে স্কুল ফাঁকির অভিযোগ

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৪৮০ দেখা হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৪৩ নং স্বজনশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানছেন না সরকারি নিয়মনীতি।

সরকারের দেয়া নির্ধারিত সময়ে আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । এতে শিক্ষার মান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবক সহ সচেতন নাগরিকবৃন্দ।

সকাল ১১টা থেকে ১টার মধ্যে ছুটি দিয়ে বাড়ি চলে যাওয়ার অভিযোগ রয়েছে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে । ফলে বিপাকে পড়েছেন স্কুলের ছাত্র-ছাত্রীগন। শিক্ষার মান দিনদিন কমে যাওয়ায় অভিভাবকগন তাদের সন্তানদের শিক্ষা নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সঠিক সময় পর্যন্ত বিদ্যালয় পাঠদান না করায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নির্ধারিত সময়ের পর বিদ্যালয় খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় বন্ধ করে শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিচ্ছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার কারনে  ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান নষ্ট করার অপরাধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় স্বজনশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গেলে কোন শিক্ষক ও শিক্ষার্থীর দেখা মিলেনি। স্কুলের প্রতিটি রুম তালা বদ্ধ পাওয়া যায়। স্কুলের মাঠ থেকে প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে  ফোন দেয়া হলে তিনি জানান, আমি  বিদ্যালয়ের কাজে উপজেলায় আছি।
তবে বিদ্যালয়ের আশে পাশের লোকজন বলেন, প্রতিদিনই  দুপুর সাড়ে ১২টা বা ১টার মধ্যে স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা বাড়িতে চলে যান।

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD