1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাঁসি ফুটালো মুক্ত সমাজ কল্যাণ সংস্থার যুবকরা

  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ৮৭৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সবাই যখন নিজের ঈদ শপিং বা কেনাকাটা নিয়ে ব্যাস্ত, এসময় সুবিধা বঞ্চিত একদল গরীব শিশুরা আনন্দের পরশ পেতে নতুন কাপড়ের জন্য তাকিয়ে ছিল রাস্তার ধারে কাছে।
নতুন জামা কাপড়ের আশায় খাটছিল তাদের প্রহর।
এমন সময় তাদের ঈদের খুশি বাড়িয়ে দিতে ঈদ উপহার হিসেবে নতুন জামা কাপড় নিয়ে হাজির একদল যুবক।
অবশেষে তাদের পরিচয় মিললো, তারা জগন্নাথপুর ভিত্তিক সামাজিক সংগঠন মুক্ত সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে সাপ্তাহিক শিক্ষা চালু করে মুক্ত পাঠশালায় বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে।
অনেক সময় ভাল খাবার-দাবার যোগান দিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটান তারা।

শুক্রবার (২১ এপ্রিল) পাঠশালার সুবিধা বঞ্চিত এসব বাচ্চাদের মাঝে সংগঠনের প্রবাসীদের উদ্যোগে ঈদের কাপর বিতরন করা হয়।

এ সময় মুক্ত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল ফজল বলেন, উক্ত সংগঠনের প্রবাসীদের অর্থায়নে সুবিধা বঞ্চিত শিশুদেরকে উপহার দেয়া হয়েছে।
পথশিশুরা যাহাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, এজন্য আমরা এই উদ্যোগ গ্রহন করেছি।
সুবিধা বঞ্চিত এই শিশুরা উপহার পেয়ে যেভাবে আনন্দে মেতেছে, আমরা আত্মতৃপ্তি পেয়েছি। তাদের জন্য আমাদের ভালবাসা সব সময় অটুট থাকবে।
প্রবাসে অবস্থানরত সংগঠনের সিনিয়র সহ সভাপত সৈয়দ জিতু মিয়া, সাধারণ সম্পাদক শাহ আলম আল তাহিদ, সাংগঠনিক সম্পাদক রাসেল খান রাজু, অর্থ সম্পাদক মালেক আহমদ, সার্বিক সহযোগিতায় ছিলেন (দেশে অবস্থানরত) মুক্ত সমাজ কল্যান সংস্থার সহ সভাপতি মোশাররফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বুলবুল, সহ সাধারণ সম্পাদক ইসমাইল আলী মিজু, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আল-আমিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাজু আহমেদ, হৃদয় তালুকদার, সদস্য সুজন আহমেদ, রাসেল আহমদ টিটু, নাঈম, প্রচার সম্পাদক রবিউল ইসলাম তানহার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD